দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়ার নওপাড়া ইউনিয়নের কাউরাট কোনাপাড়া এলাকার সাইডুলী নদী থেকে অজ্ঞাত এক নবজাতকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার মৃত শিশুটি ছেলে বাচ্চা বলে জানা গেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, ‘নবজাতকের মরদেহটি সাইডুলি নদীর পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নবজাতকটি ছেলে বাচ্চা। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তদন্ত শুরু করা হয়েছে।’
/অ